বুধবার, ১৬ জুন, ২০১০

শুরু হল বিশ্বকাপ ফুটবল ২০১০।



৩২ দেশ, ৬৪ খেলা, ৩০ দিন, শুরু হল বিশ্বকাপ ফুটবল ২০১০

সোমবার, ৭ জুন, ২০১০

নিজের লিখার জন্য ব্লগ বানাতে চান ?


আমি ব্লগকে বলি আমার "ডিজিটাল খাতা"। আমি জানি আমি তেমন ভাল লিখতে পারি না, কিন্তু তারপর ও আমার যখন ই মন চায় আমি আমার এ "ডিজিটাল খাতা"তে লিখি শুরু করি। আপনাদের ও কি এ ডিজিটাল খাতা বানাতে ইচ্ছা হয়?

ইচ্ছা হলে খুব সহজেই আপনি তা বানাতে পারবেন। আমার মতে খুব সহজে ব্লগ বানানোর ভাল মাধ্যম হল www.blogger.com । এখানে আপনি খুব সহজেই তা বানতে পারবেন। আমার এ ব্লগটি ও এখানেই বানানো। আর www.blogger.com এ ব্লগ বানাতে হলে আপনার একটা জিমেইল একাউন্ট লাগবে , কারন এ ব্লগ বানানোব সেবাটি গুগল দিচ্ছ সম্পূর্ন বিনামূল্যে।

আর এখানে যে কেউ কোন পূর্ব অবিজ্ঞতা ছাড়াই ব্লগ বানাতে পারবে। কারন এখানে আপনি আপনার প্রিয় ভাষা বাংলাতে সকল নির্দেশনা পাবেন। বাংলাতে নির্দেশনার জন্য আপনাকে সাইটির উপরের দিকে ডান পাশে ভাষা হিসেবে বাংলাকে ঠিক করে দিতে হবে।

আর বাংলাতে ব্লগিং এ লিখালিখির জন্য সবচেয়ে ভাল কি-বোর্ড হল অভ্র

তাহলে আজ ই আর দেরি না করে শুরু করে দিন আপনার ডিজিটাল খাতায় লিখালিখি। আর ব্লগ বানানোর সময় কোন প্রকার অসুবিধা হলে আমিতো আছিই। আমাকে জানাবেন আমি যতটুকু পারি সাহায্য করব।

ভাল থাকুন। শুভ রাত্রি।

শনিবার, ৫ জুন, ২০১০

কিভাবে ফ্রীতে নিজের ওয়েব সাইট বানাবেন ?

ফ্রীতে ওয়েব সাইট বানানোর ইচ্ছ কার না হয়? আমি আমার নিজের আভিজ্ঞতা থেকে বলতে পারি যে যারাই ইন্টারনেট ব্যবহার করে তারা সবাই চায় যে তাদের নিজস্ব একটা ওয়েব ঠিকানা থাক (কোন টাকা খরচ ছাড়া ) আমার ও এ ইচ্ছা জাগে ২০০৬-০৭ সালের দিক থেকে তারপর অনেকবার অনেক যায়গাতে চেস্টা করেছি ফ্রী ওয়েব সাইট বানানোর জন্যএত দিন তেমন সফল হতে পারি নাই সফল হই নাই তা ঠিক না, আমি সাইট আনাতে পারছিলাম কিন্তু এগুলাকে সুন্দর রূপ দিতে পারছিলাম না (আমার আবার কোন নিজের জিনিশ সুন্দর না হলে ভাল লাগে না)। গত বছরের শেষ এর দিকে আমি আমার এক বন্ধুর মাধ্যমে weebly সম্বন্ধে জানতে পারি এর সাহায্যেই আমি আমার প্রথম ওয়েব সাইট মোটামোটি সুন্দর করে বানাতে পারি

এখন আমি আপনাদের কিভাবে ফ্রীতে সুন্দর দেখতে নিজের একটা সাইট বা ব্লগ বানাতে পারবেন তা বলব

ওয়েব সাইট বাননোর চাইলে
আপনি যদি নিজের কোন ওয়েব সাইট বানাতে চান তাহলে নিচের সাইট গুলাতে চেষ্টা করে দেখতে পারেন

weebly.com , wix.com , yolasite.com

এ সাইট গোলাতে আপনি সাহজেই নাম নিবন্ধন (sign up) করে নিজের সাইট বানাতে পারেন এর মধ্যে weebly আমার কাছে সবচেয়ে ভাল ও সহজ মনে হয়েছে এ সব সাইট ই আপনাকে একটা সাব ডোমেন দিবে, যেমন- freebanglaboi.weebly.com এর মত আপনি চাইলে নিজের নামে ডোমেন করতে পারেন কিন্তু এতে টাকা লাগবে ফ্রীতে ও নিজের নামে ডোমেন করা যায় (freebanglaboi.tk), সে কথা আর এক দিন হবে

ব্লগ বানাতে চাইলে
ব্লগ বানানোর জন্য সবচেয়ে সহজ মাধ্যম হল

blogger.com , wordpress.org

এর মধ্যে blogger.com ই আমার কাছে সবথেকে সহজ মনে হয়েছে এতে যে কেউ সহজেই ব্লগ বানাতে পারবে কারন এর প্রায় সর নির্দেশনাই বাংলাতে,যা বোঝতে কারও অসুবিধা হওয়ার কথা না।

আজ এ পর্যন্তই পরবর্তিতে এ সব বিষ্অয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে
ভাল থাকুন, নিরাপদে থাকুন

এডসেন্স শুরু করার পর আমার মনে জাগা প্রশ্ন ।

এডসেন্স সম্বন্ধে জানার জন্য আমি যখন গুগলে খুজ করছিলাম তখন আমার পরিচয় হল হাসান ভাই এর ব্লগ আর সাথে। আমার অধিকংশ প্রশ্নের উত্তর আমি সেখান থেকে পাই।
আমার মনে জেগে উঠা প্রশ্ন গুলো আমি নিচে আপনাদের সাথে শেয়ার করলাম

এডসেন্স থেকে কি টাকা আয় করা সম্ভব ?

এডসেন্স এর প্রাথমিক ধারনা কই পাব ?

এডসেন্স এর একাউন্ট এর জন্য আবেদন করার আগে কি কি করতে হবে বা কি কি লাগবে ?

কি ভাবে নিজের ওয়েব সাইট বা ব্লগ বানব ? কই বানব ? বানতে কি টাকা লাগবে ?

ফ্রী সাইট বানানো র সেবা যারা দিচ্ছে তাদের কি আমার আয় এর ভাগ দিতে হবে ?

নিজে যদি বানাতে চাই আমি কি পারব ? আমার কতটুকু প্রোগ্রামের ধারনা থাকতে হবে ?

নিজে বানালে কি সাইট দেখতে সুন্দর হবে (আমার আবার দেখতে সুনন্দর না হলে ভাল লাগে না )?

সাইট সুন্দর করার জন্য থিম কই পাব ? থিম পেলে কিভাবে তা ইনস্টল করব ?

কই ব্লগ করলে সহজে সুন্দর ব্লগ বানাতে পারব ?

ব্লগ এ কি লিখব ? কি বিষয় ঠিক করব লেখার জন্য ? কিভাবে লিখব ? লিখা কিভাবে সুন্দর করব ?

এডসেন্স এর নীতিমালা কি ? কি করা যাবা আর কি করা যাবে না ?

ক্লিক করার নিয়ম কি ?

গুগল কিভাবে দেখবে আমি ক্লিক করেছি কি না ?

কিছু বিষয় যেমন – বেক লিংক,সিইও,কি ওয়ার্ড,ট্রাফিক এগুলা কি ? এর কাজ কি ?

নিজের নামে কি ডোমেন লাগবে নাকি ? কই কিভাবে পাব ? নিজের নামে ডোমেন করতে কত টাকা খরচ হবে ?

নিজঃস সার্ভার লাগবে কি না ?

সার্ভার , ডোমেন নেম কিভাবে আমার ব্লগ এর সাথে যুক্ত করব ?

এমন আরো অনেক প্রশ্ন আমার মনে আসছিল এর আধিকংশ আমি এখন মোটামোটি জানি।প্রতিদিনই আরো অনেক প্রশ্ন আমার মনে আসে এ গুলার উত্তর আমি জানার চেস্টা করি।

আমি যতটুকু জানি এ বিষয় গুলো সম্বন্ধে আমি আপনাদের ধারাবাহিক ভাবে জানাব।
ততক্ষন পর্যন্ত ভাল থাকবেন।নিরাপদে থাকবেন

শুক্রবার, ৪ জুন, ২০১০

আমার এডসেন্স এ আসার ইতিহাস


২০০৭-০৮ এর দিকের কথা আমিপ্রথমআলোকাগজ এরকম্পিউটার প্রতিদিনপাতাটা প্রায় নিয়মিতই পড়তাম। তখন প্রায়ই ওখানেইন্টারনেট থেকে আয়এর উপর সেমিনারের বিজ্ঞপ্তি দিত যোগ দিতে চাইলে একটা ফোন নাম্বার ফোন করতে বলত। আয় কথাটা লিখা থাকলে স্বাভাবিক ভাবেই আমাদের এটা আকৃষ্ট করে। আমি বিষয়টি জানার জন্য কিছু বন্ধুর সাথে কথা বলি। বিভিন্ন জনের সাথে কথা বলে আমি এডসেন্স এর সম্বন্ধে জানতে পারি।যদিও কেউ আমাকে পরিষ্কার ধারনা দিতে পারে নাই।


এর পর শুরু হয় তথ্য খুজার পালা। যথারিতি গুগল সার্চ।এডসেন্স এর সাইট গিয়ে আমি যা বুঝলাম যে আমার আগে সাইট থাকতে হবে,ওখানে আমি এড দিব তারপর মানুষ এখানে আসবে আমার এড ক্লিক করবে তারপর টাকা,আরো কত কত নিয়ম।ওখানে গিয়ে আমি বুঝতে পারি এটা এত সহজ কাজ না। সুতারাং বাদ।


কিন্তু আমার নিজের সাইট বানানোর প্রতি বরাবর অনেক আকর্ষন ছিল। আমি চাইতাম আমার নিজের একটা সাইট থাক। ফ্রী সাইট বানানোর জন্য আমি অনেক যায়গাতেই চেষ্টা করেছি কিন্তু তেমন ভাল করতে পারি নাই। ভাল না করার অনেক কারনের মধ্যে ছিল বাজে ইন্টারনেট স্পিড , html এর উপর পর্যপ্ত জ্ঞান এর অভাব, ফল না পাওয়ায় উৎসাহের ঘাটতি


গত ২০০৯ এর জুন মাসে আমি আমি একটা লেপটপ কিনি সাথে গ্রামীন ফোন এর মডেম। জীবনের প্রথম লেপটপ বুঝতেই পারছেন , সারা দিন ইন্টারনেট আর ইন্টারনেট। নিজের ওযেব সাইট বানানোর ভূত আবার আমার মাথাতে চাপে,সঙ্গে এডসেন্স। আমি ওই নাম্বার গুলোতে ফোন দেই জানতে পারি সেমিনারে গেলে ১০০০ টাকা দিয়ে নাম নিবন্ধন করতে হবে ।আমি জানতাম সেমিনারে কিছু হবে না তারপর যাওয়ার ইচ্ছা ছিল কারন আমি বেপারে জানতে চাচ্ছিলাম। শেষ পর্যন্ত আর ওখানে যাওয়া হয় নি।


এর কয়েক দিন পর আমার বিশ্ববিদ্যলয় এর বন্ধু সৌ্রভ আমকে ফেসবুক তার জেলা দিনাজপুরকে নিয়ে বানানো একটা ওয়েব সাইট দেখার আমন্ত্রন জানায়। সাইটার দেখে আমার ভাল লাগে। আমি তার কাছে কিভাবে সে এটা বানাল তা জানতে চায়। তার কাছ থেকে আমি Weebly কথা জানতে পারি। তারপর শুরু হয় সাইট বানানোর পালা। আমার প্রথম বানানো সাইট ছিল বাংলা -বুক ডাউনলোড নিয়ে। সাইটার নাম freebanglaboi.weebly.com ছোট নাম হল freebanglaboi.tk


এর পর শুরু হয় এডসেন্স এর বেপারে জানার পালা।২০০৯ এর নবেম্বর এর দিকে আমি গুগোলের মাধ্যমে বাংলাতে এডসেন্স এর তথ্য জানতে চাচ্ছিলাম,ওখান থেকেই আমার হাসান ভাই এর ব্লগ এর সাথে পরিচয়। বাংলায় লেখা এডসেন্স এর উপর আর কোন ব্লগ আমি এর ভাগ তথ্য পাই নাই। থাকলেও এক সাথে সব তথ্য নাই। ব্লগটাই আমাকে এডসেন্স এর বেপারে প্রথম বারের মত একটা মোটামোটি পরিষ্কার ধারনা দেয়।আমার প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি এখানে খুজে পাই। আমি সাইট এর পোস্ট এবং মন্তব্য গুলা পড়তে শুরু করি। আমি ছিলাম তার সাইট এর নিরব পাঠক। নিরবে শুধু পড়ে যেতাম, কখনোই কোন মন্তব্য করি নি।


আমি অনেক কিছু জানতে পারি ,হাসান ভাই সাইটি থেকে।হাসান ভাই পরিষ্কার বলে দিয়েছে যে কাউকে সে ডলার আয়ের গেরান্টি দিতে পারবে না তবে কি করলে ডলার আসবে তা বলে দিতে পারবে। আরো বলেছেন আয় করতে হলে সাইট ভাল কনন্টেন থাকতে হবে। ক্নন্টেন মানে ছবি , ভিডিও, গান এগুলো না কনন্টেন মানে হললিখা বিষয় ভিত্তিক যে কোন বিষয়ের উপর লিখা। আমার হাতে যদিও সলোমন রিং আছে,যার অর্থ আমাকে দিয়ে লিখালিখি হবে তারপর আমার মনে হয় আমি একদম লিখতে পারি না। মন্তব্য না দেওয়ার এটাও একটা কারন ছিল।


কিছু দিন এভাবে বিভিন্ন জিনিস এর উপর বিভিন্ন পোস্ট পড়ে আমি আমি বুঝতে পারি এডসেন্স থেকে টাকা আয় এত সহজ না। অন্তত আমাকে দিযে হবে না। কারন আমি লিখতে পারি না।


এর মধ্যে আমি এডসেন্স এর একাউন্ট এর জন্য আবেদন করি। আমি অনেকে বলতে শুনেছি যে তারা এডসেন্স এর একাউন্ট বানাতে পারছেনা। কিন্তু আমার আবেদন প্রথম বারেই গ্রীহিত হয়েছিল। আমি আমার বানানো কনন্টেন বিহিন বিভিন্ন সাইট এড দেওয়া শুরু করলাম। ফেসবুক এর মাধ্যমে বিভিন্ন বন্ধুকে বলতে লাগলাম এড ক্লিক করতে। আমি নিযেও লাইব্রে্রির কম্পিউটার থেকে ক্লিক করতাম। এমন কি আমার নিজের কম্পিউটার থেকেও। ভাবে আমার একাউন্ট .২৪ ডলারের মত জমা হয়।


হাঃ হাঃ হাঃ আপনার যারা এডসেন্স সম্বন্ধে জানেন তারা তো বুঝতেই পারছেন আমি যা করেছি তা হাসান ভাই এর ব্লগ থেকে যা শিখেছি তার পুরা উল্টা। কেন করলাম কারন আমি তখন ভেবেছিলাম আমারে দিয়ে লিখালিখি সম্ভব না। শুধু একটু অবিজ্ঞতা অর্জন করা যে এডসেন্স কি বা বলতে পারেন মজা করা।তা ছাড়া আমার মধ্যে ধর্যের অভাব ছিল। আর সবশেষে ছিল ১০০ ডলার, যা আমাকে আমার একাউন্ট জমা করতে হবে চেক পেতে হলে। এত দিন আমার পক্ষে অপেক্ষা করা? যা আমাকে দিয়ে কখনো হবে না।


উক্ত কার্যকলাপের ফলাফল একাউন্ট বন্ধ।


গত কিছু দিন হল আমিপ্রথম আলো ব্লগ লিখা শুরু করেছি। আমার বই পড়তে অনেক ভাল লাগে তাই বই নিয়েই লিখা শুরু করেছি। লিখতে গিয়ে দেখলাম মোটামোটি লিখতে পারছি। তাই আবার শুরু করেছি। দেখাযাক কি হয়