আমি ব্লগকে বলি আমার "ডিজিটাল খাতা"। আমি জানি আমি তেমন ভাল লিখতে পারি না, কিন্তু তারপর ও আমার যখন ই মন চায় আমি আমার এ "ডিজিটাল খাতা"তে লিখি শুরু করি। আপনাদের ও কি এ ডিজিটাল খাতা বানাতে ইচ্ছা হয়?
ইচ্ছা হলে খুব সহজেই আপনি তা বানাতে পারবেন। আমার মতে খুব সহজে ব্লগ বানানোর ভাল মাধ্যম হল www.blogger.com । এখানে আপনি খুব সহজেই তা বানতে পারবেন। আমার এ ব্লগটি ও এখানেই বানানো। আর www.blogger.com এ ব্লগ বানাতে হলে আপনার একটা জিমেইল একাউন্ট লাগবে , কারন এ ব্লগ বানানোব সেবাটি গুগল দিচ্ছ সম্পূর্ন বিনামূল্যে।
আর এখানে যে কেউ কোন পূর্ব অবিজ্ঞতা ছাড়াই ব্লগ বানাতে পারবে। কারন এখানে আপনি আপনার প্রিয় ভাষা বাংলাতে সকল নির্দেশনা পাবেন। বাংলাতে নির্দেশনার জন্য আপনাকে সাইটির উপরের দিকে ডান পাশে ভাষা হিসেবে বাংলাকে ঠিক করে দিতে হবে।
আর বাংলাতে ব্লগিং এ লিখালিখির জন্য সবচেয়ে ভাল কি-বোর্ড হল অভ্র।
তাহলে আজ ই আর দেরি না করে শুরু করে দিন আপনার ডিজিটাল খাতায় লিখালিখি। আর ব্লগ বানানোর সময় কোন প্রকার অসুবিধা হলে আমিতো আছিই। আমাকে জানাবেন আমি যতটুকু পারি সাহায্য করব।
ভাল থাকুন। শুভ রাত্রি।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন